বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সকাল ১১টায় সরকারদলীয় সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের বিষয়েও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করবেন সংসদ নেতা। এসব বিষয়ে বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
জামায়াতে ইসলামী এই পদটি গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
0 Comments