চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে সারাদেশে সাঁড়াশি অভিযান

সিবি ডেক্স: চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ঢাকা থেকে শুরু করে সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নির্মোহভাবে তালিকা প্রণয়ন করে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।

জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Post a Comment

0 Comments