সিবি ডেক্স: দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী জান্নাতুল নাইমা ইরাকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি বাবু শেখ (৪৫)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, রোববার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কথা জবানবন্দিতে উল্লেখ করেছে সে।
আহত অবস্থায় শিশুটিকে স্থানীয় শ্রমিকরা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩ মার্চ ভোরে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0 Comments