ঈদযাত্রায় রেলের অনলাইন অগ্রিম টিকিট বিক্রি শুরু

সিবি ডেক্স: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।

প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। এ ছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ বুধবার (৪ মার্চ) যারা টিকিট সংগ্রহ করছেন, তারা ১৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

Post a Comment

0 Comments