মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে তিন পিস ইয়াবাসহ আশিক আহমেদকে আটক করে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী তানভীর আহমেদ মিঠুকেও আটক করা হয়।
জানা গেছে, তানভীর ও আশিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদনমূলক বা ‘ফানি ভিডিও’ তৈরি করতেন এবং একে অপরের সহযোগী হিসেবে কাজ করতেন। তবে আটকের পর তানভীর দাবি করেন, ইয়াবাগুলো কেবল আশিকের কাছেই ছিল এবং তিনি শুধু মোটরসাইকেলে বহন করছিলেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
0 Comments