তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার দেখতে পেয়ে তাৎক্ষণিক অপসারণের নির্দেশ দেন তিনি। একইভাবে রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্রদর্শিত অভিনন্দন বিজ্ঞাপন সরাতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিজয় সরণীতে একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শিত হলে সেটিও সরানোর নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। এদিন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, অবৈধ পাচার ও মৎস্যসম্পদ রক্ষায় টহল জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব জানান, ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে রাজধানীতে যানবাহনের গতি ৪ দশমিক ৫ কিলোমিটার থেকে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রধানমন্ত্রী প্রতিবেদনটি দেখেছেন।
এছাড়া মোটা চালের মূল্যবৃদ্ধির খবর পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক পদক্ষেপে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।
0 Comments