বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস।
সংস্থাটি জানায়, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা এখন পর্যন্ত প্রায় ১২০ ঘণ্টা অতিক্রম করেছে। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় দেশটিতে ইন্টারনেট ব্যবহার প্রায় ১ শতাংশে নেমে এসেছে।
নেটব্লকস আরও সতর্ক করে বলেছে, বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটিতে যোগাযোগ ও তথ্যপ্রবাহের সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
0 Comments