ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজির সুযোগ নেই, কড়া নজরদারির কথা বললেন মন্ত্রী

সিবি ডেক্স: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রা উপলক্ষ্যে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন খাতের সংশ্লিষ্ট সবাই তৎপর রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈদ উপলক্ষ্যে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিষয়টি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, হাইওয়ে পুলিশও তৎপর রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, বিশেষ করে সড়ক-মহাসড়ক সংশ্লিষ্ট থানা ও জেলা প্রশাসন সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, পরিবহন শ্রমিক নেতারাও এ বিষয়ে সতর্ক রয়েছেন এবং তারা দায়িত্ব নিয়েছেন যাতে ঈদ যাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ সৃষ্টি না হয়।

Post a Comment

0 Comments