ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানা ঘোষণা, ওয়াজ- কীর্তন-বাউল চলবে বাধাহীন

সিবি ডেক্স: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান অনুষ্ঠিত হবে এবং মাজার সংস্কৃতিতে কোনো বাধা মানা হবে না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.) এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আবদুল কাদির শাহ পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, ‘গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটার পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে, এবং বাউল শিল্পীদের হেনস্তা করা হয়েছে। আমি প্রতিটি ঘটনায় প্রতিবাদ করেছি।’

তিনি আরও বলেন, ‘ঈদুল ফিতরের পর সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর হয়েছে। আমি স্পষ্টভাবে জানাই, যতদিন আমি এলাকার দায়িত্বে থাকব, ওয়াজ, কীর্তন ও বাউল গান চলবে।’ তিনি দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বেও জোর দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পীর, কুতুব, গাউসসহ বিভিন্ন আধ্যাত্মিক সাধক পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments