নিহত আব্দুস সোবহান উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে আব্দুস সোবহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর থানাপাড়া এলাকার তিস্তা সেচ ক্যানেলের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। স্থানীয়দের সহযোগিতায় ক্যানেল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্যানেলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
0 Comments