বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘টিপানী এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’ নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই তাদের উৎপাদিত ‘চাটনি’ (ব্র্যান্ড: টিপানী) পণ্যের প্যাকেটে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল। এছাড়াও অভিযানে অংশ নেন পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয়, ফিল্ড অফিসার (সিএম) এস এম শাকিল ইউসুফ এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তার স্বার্থ সুরক্ষা ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে বিএসটিআই আইন অনুযায়ী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।
0 Comments