রাষ্ট্রপতি বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থান এবং এতে শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন বিষয় নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যে তিনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির বিষয়ও উল্লেখ করেন এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতি ও উন্নয়নকে সামনে রেখে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
0 Comments