মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং এ জন্য কোনো ফি দিতে হবে না।
এছাড়া ভিসাধারীদের সংশ্লিষ্ট দপ্তরে যেতে বা আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে। তবে ২৮ ফেব্রুয়ারির আগে যাদের কোনো ভিসা লঙ্ঘন রয়েছে, তাদের আগে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপরই তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফ কার্যকর হবে।
এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ভিসাধারীরা সাময়িকভাবে স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।
0 Comments