স্থানীয় সূত্রে জানা যায়, তৈয়ব আলী তাঁর ১০-১২টি গৃহপালিত গরু নিয়ে চরাঞ্চলে ঘাস খাওয়াতে যাচ্ছিলেন। এ সময় তিনি ব্রহ্মপুত্র নদের একটি চ্যানেল সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু নদে স্রোত বেশি থাকায় দুটি গরুসহ তিনি পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর দুটি গরুও নিখোঁজ রয়েছে, যা উদ্ধার করা সম্ভব হয়নি।
হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তৈয়ব আলী একজন প্রান্তিক কৃষক ছিলেন। গরু চরাতে গিয়ে নদ পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে তাঁর মৃত্যু এবং গরু হারানো—উভয়ই পরিবারের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।
0 Comments