মন্ত্রণালয়ের দাবি, হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। একটি মুখপাত্র জানান, “প্রাথমিক ধারণা অনুযায়ী, দুইটি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এতে ছোটখাটো আগুন লাগে এবং ভবনের সামান্য ক্ষতি হয়েছে।”
এর আগে রয়টার্স জানায়, শক্তিশালী বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন লেগেছিল। অপরদিকে এএফপি-কে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং পরবর্তীতে ধোঁয়া উড়তে দেখেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ এলাকাটি ‘ডিপ্লোমেটিক কোয়ার্টার’ নামে পরিচিত, যেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা বসবাস করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি, এরপর ধোঁয়া বের হতে দেখেছি।”
ঘটনার উৎস ও দায়ী পক্ষ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
0 Comments