ইরানে বড় হামলা এখনো বাকি, বললেন ট্রাম্প

সিবি ডেক্স: সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে এখনো সবচেয়ে বড় হামলা চালানো হয়নি। সিএনএন সঞ্চালক জেক ট্যাপারকে তিনি জানান, যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করছে এবং তা ভালোভাবেই এগোচ্ছে।

ট্রাম্প বলেন, তারা এখনো খুব কঠোরভাবে আঘাত শুরু করেননি এবং বড় ঢেউটি শিগগিরই আসবে। যুদ্ধ কতদিন চলতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, প্রায় এক মাস ধরে সংঘাত চলতে পারে বলে তিনি ধারণা করছেন, তবে তিনি চান না এটি দীর্ঘায়িত হোক।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের আক্রমণ তাদের জন্য বড় বিস্ময় ছিল। তার দাবি, শুরুতে তাদের ভূমিকা সীমিত থাকার কথা থাকলেও এখন তারা লড়াইয়ে যুক্ত হতে আগ্রহী হয়ে উঠেছে।

Post a Comment

0 Comments