শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৯টা ৮ মিনিটে নদ্দা এলাকার ফুটপাতের একটি দোকানে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত পদক্ষেপে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানান তিনি।
0 Comments