বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তরসহ দুটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমে অবস্থিত পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটি লক্ষ্য করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা চালায়।
অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই হালকা জখমে আক্রান্ত।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে মোট ২ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে।
0 Comments