সাক্ষাতে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত এবং তার সার্বিক সফলতা কামনা করেন। জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
0 Comments