উখিয়ায় খালে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়ায় খালে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে রেজুরকুল এলাকার রেজুখাল থেকে ১৩ বছর বয়সী স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধনের মরদেহ পাওয়া যায়। কৌশিক ওই এলাকার পতন বড়ুয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কৌশিক তার এক বন্ধুর সঙ্গে রেজুখালের মোহনায় একটি গাছ থেকে বড়ই পাড়তে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি খালে পড়ে যান বলে তার বন্ধু জানিয়েছে। নিখোঁজ হওয়ার পর কৌশিকের বাবা পতন বড়ুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজাখুঁজি করা হয়।

উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, “ছেলেটির বন্ধুর ভাষ্যমতে, কথিত ‘অদৃশ্য শক্তি’ ডাকার কথা শুনে বাঁধন খালে পড়ে যায়।” তিনি আরও বলেন, রাতের পর স্থানীয়রা খাল সংলগ্ন এলাকায় জড়ো হয়ে খোঁজাখুঁজি চালান। শুক্রবার সকালে খালের পানিতে মরদেহ ভাসতে দেখা গেলে পুলিশকে জানানো হয়। 

ওসি নুর আহমদ বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে নিহতের বন্ধুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।”

Post a Comment

0 Comments