তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানায়, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেলআবিব, বির আল সাবা এবং যুক্তরাষ্ট্রের আল আযরাক বিমানঘাঁটিতে ‘ট্রুপ্রমিস ফোর’ অভিযানের ২৮তম হামলা চালিয়েছে।
‘আমিরুল মুমিনিন (আ.)’ নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল আযরাক বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিমান পরিচালনা কেন্দ্র এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরায়েলের তেলআবিব ও বির আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান তাদের ভারী ও ব্যাপক ধ্বংসক্ষমতাসম্পন্ন ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আঘাত হেনেছে বলে দাবি করেছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে হামলার পরিধি আরও বাড়ানো হবে। এ সংক্রান্ত তথ্য সময়মতো ইরানের জনগণকে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
0 Comments