সোমবার (৯ মার্চ) ভোরের দিকে সৌদির শায়েবাহ তেলখনি লক্ষ্য করে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছোড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
তবে তেলখনিতে আঘাত হানার আগেই সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ড্রোনগুলো ধ্বংস করে দেওয়া হয়। সৌদি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র সৌদি আরব। দেশটিতে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর গত নয় দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনাঘাঁটি, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
গত নয় দিনে তিনবার শায়েবাহ তেলখনি লক্ষ্য করে হামলার পর রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে চলমান যুদ্ধে দেশটির সর্বোচ্চ পরাজয় ঘটবে।
তবে সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই চতুর্থবারের মতো শায়েবাহ তেলখনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
0 Comments