রাত ৩টায় ইসরায়েল লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক হামলা

সিবি ডেক্স: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করে ইরানি বাহিনী।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। গত সাত ঘণ্টার মধ্যে প্রথমবারের মতো আবারও মিসাইল ছোড়া হয়েছে বলে জানানো হয়।

এর আগে মঙ্গলবার সারাদিনে চার দফায় মিসাইল নিক্ষেপ করে তেহরান। সর্বশেষ এই হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

Post a Comment

0 Comments