রাজধানী থেকে জাতীয় পার্টির নেতা জিন্নাহ গ্রেপ্তার

সিবি ডেক্স: বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।  

ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।  

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।  

Post a Comment

0 Comments