শেরপুরে অবৈধভাবে ২৫ হাজার লিটার তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সিবি ডেক্স: শেরপুর শহরের গোয়ালপট্টি এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জানা যায়, তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত করে ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযানকালে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, আইন অনুযায়ী জরিমানা করার পাশাপাশি একদিনের মধ্যে ভবন থেকে জ্বালানি তেল ও সংশ্লিষ্ট ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।  

Post a Comment

0 Comments