র্যাব জানায়, আব্দুর রহমানের একটি ভাড়া বাসায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। অন্ধকারের সুযোগে আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
আটকরা হলেন—মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে র্যাব। তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি ফায়ারকৃত খোসা, একটি একনলা বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুটি ফোল্ডিং স্টিলের চাকু, তিনটি ধারালো আংটি, চারটি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিম কার্ড জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
0 Comments