চাঁদাবাজ ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা এমপি কাজলের

সিবি ডেক্স: চাঁদাবাজদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়ে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আমার নির্বাচনী এলাকায় কেউ যদি চাঁদাবাজি করে সাথে সাথে পুলিশে দিন। সাহসিকতার জন্যে পুরস্কার দেয়া হবে।” পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মন্তব্য ঘরে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

বর্তমানে লুৎফুর রহমান কাজল ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার তিনি ঢাকায় গেছেন বলে জানা গেছে। নির্বাচনী প্রচারণাকালে চাঁদাবাজির বিরুদ্ধে তিনি সরব ছিলেন। নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজির বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদকের এ হুঁশিয়ারিকে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

0 Comments