মিসাইল নিক্ষেপের পর উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। হামলার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়।
একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এর আগে গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে সমন্বিত হামলা চালিয়েছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরান। সাম্প্রতিক এসব হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
0 Comments