ত্রয়োদশ সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহেরের স্বীকৃতি

সিবি ডেক্স: নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মমিনপুর বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান। অভিযুক্ত ব্যবসায়ী জমশেদ আলী মমিনপুর বাজারের ‘মেসার্স জমশেদ ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মমিনপুর বাজারে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় দুই হাজার লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়।

লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এবং ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে ব্যবসায়ী জমশেদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, মজুতকৃত তেল নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার শর্তে ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments