ইরানি হামলার আশঙ্কায় কুয়েত দূতাবাস আংশিক খালি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ কুয়েত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই কুয়েতের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

এ পরিস্থিতির মধ্যেই গত বুধবার (৪ মার্চ) কুয়েতের আকাশসীমায় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে কুয়েতের সামরিক বাহিনী। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় আকাশসীমাতেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ মাটিতে পড়ে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরই ওয়াশিংটন থেকে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Post a Comment

0 Comments