নেতানিয়াহুর কার্যালয়ে খাইবার ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

সিবি ডেক্স: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার ফারস নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে এসব স্থাপনাকে ‘জায়নিস্ট শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয়’ ও বিমান বাহিনীর কমান্ডারের সদরদপ্তর হিসেবে উল্লেখ করা হয়।

হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

Post a Comment

0 Comments