চীন ইরানের সার্বভৌমত্বের পাশে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযানকে ‘জঙ্গলের আইন’ আখ্যা

সিবি ডেক্স: মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে চীন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য তেহরানের পাশে দাঁড়িয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, চীন ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। 

ওয়াং ই বলেন, উত্তেজনা যেন আরও বৃদ্ধি না পায় এবং সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। তিনি ফ্রান্স ও ওমানের সঙ্গে আলাপে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা ও ‘জঙ্গলের আইন’-এর দিকে ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে চীন ইরানের পারমাণবিক ইস্যু রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের মাধ্যমে সমাধান করতে আগ্রহী বলে জানান।

Post a Comment

0 Comments