Recents in Beach

ব্রেকিং নিউজ

ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দীন আইয়ূবী গ্রেফতার

সিবি ডেক্স: চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উত্তর থানা শাখার সাবেক সভাপতি সালাউদ্দীন আইয়ূবীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে যৌথ অভিযানে নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান।

পুলিশ জানায়, সালাউদ্দীন আইয়ূবী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জানে আলমের ছেলে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, ২০১৩ সালের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পরে শুক্রবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments