শরীয়তপুর-২ আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদ হোসেন বলেছেন, কোনো সমস্যা হলে আলোচনা করেই তার সমাধান সম্ভব এবং সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চায়।
তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি থেকে মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে জনগণ জামায়াতের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালনের প্রত্যাশা জানান তিনি।
সব মিলিয়ে শরীয়তপুরে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত থাকলেও সাধারণ ভোটারদের প্রত্যাশা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। ভোটারদের মতে, যেই প্রার্থী বিজয়ী হোন না কেন, জেলার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও উন্নয়ন ঘাটতি নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ভোটাররা মনে করেন, পদ্মা সেতু নির্মিত হলেও নদীভাঙন ও যোগাযোগ সমস্যার কারণে জেলার লাখো মানুষ এখনো কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত রয়েছেন। ফলে নির্বাচনের মাধ্যমে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করছেন তারা।
0 Comments