এক নম্বর ওয়ার্ড পশ্চিম শাখার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফাতের নেতৃত্বে প্রচারণা

প্রেস বিজ্ঞপ্তি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও (কক্সবাজার-৩) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে বিজয়ী করার লক্ষ্যে কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও হাউস ক্যাম্পিং কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

১ নম্বর ওয়ার্ড পশ্চিম শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফাতের নেতৃত্বে এ প্রচারণা ও হাউস ক্যাম্পিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

নেতাকর্মীরা বলেন, কক্সবাজারের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লুৎফুর রহমান কাজলের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করা হচ্ছে।

Post a Comment

0 Comments