প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঁচি প্র জেরী-এর পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী বার্তা তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাবু লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান ও বাবু রিটল বিশ্বাস। এ ছাড়া জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা এবং অ্যাডভোকেট মিসেস উম্যাসিং মারমাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নেতারা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। প্রচারণা কর্মসূচিতে রোয়াংছড়ির বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।
0 Comments