আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খরুলিয়া এলাকায় আব্দুল মালেককে বহনকারী একটি সিএনজিকে বালুবাহী ডাম্পার চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হঠাৎ এ দুর্ঘটনায় তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদকর্মী মহলে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।
0 Comments