জানা গেছে, রোববার বিকেলে যশোর-বেনাপোল সড়কের গালিব তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় ওবায়দুল ইসলাম (৩৫) নামে এক আলমসাধু চালক নিহত হন। তিনি চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের ফুলসারা-নিমতলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল তার আলমসাধু চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে একটি অজ্ঞাতনামা বাস পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
ছেলের মৃত্যুসংবাদ শুনে তার পিতা রবিউল ইসলাম (৬৫) আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, স্ট্রোকজনিত কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, দুর্ঘটনাটি যশোর সদরে ঘটেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments