নির্বাচন সামনে রেখে খুলনা-যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা ও যশোর সফরে যাচ্ছেন।

দীর্ঘ বিরতির পর তার এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় নেতাদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Post a Comment

0 Comments