পুরোনো মামলায় আত্মসমর্পণের পর কারাগারে সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি পুরোনো মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

ফজলুল করিম সাঈদীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার জানান, চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী একটি পুরোনো জি-আর মামলায় পূর্বে আদালতের জামিনে ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ওই মামলার পরবর্তী দুইটি ধার্য্য তারিখে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

এই পরিস্থিতিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে রবিবার তিনি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং পুনরায় জামিনের আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত শুনানি শেষে সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Post a Comment

0 Comments