মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, শেখ নাজমুল আলমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে বলা হয়।
0 Comments