ইন্টারকন্টিনেন্টাল এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের

সিবি ডেক্স: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনাস্থলে সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে বুট দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিস্তারিত পরিস্থিতি, তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঘটনাটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং শিগগিরই আরও তথ্য জানা যাবে।

Post a Comment

0 Comments