বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার আগেই টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন, তাই তাকে গ্রেফতার করা প্রয়োজন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
0 Comments