জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিবি ডেক্স: জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যা চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র নামেও পরিচিত, সেখানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। ওই সভা শেষে বিকেলে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।

এছাড়া জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তাঁর স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন।

Post a Comment

0 Comments