সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে কিছু সুবিধাবাদী ব্যক্তি সুযোগ নিয়ে অনেককে আসামি করেছেন, যাদের জড়িত থাকার প্রশ্নই আসে না। এতে বড় ব্যবসায়ী, স্বনামধন্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও ভোগান্তিতে পড়েছেন।
তিনি জানান, এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নিরীহ মানুষ ভোগান্তির শিকার না হন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। কোনো কমিটি গঠন নয়, পুলিশই বিষয়গুলো যাচাই করবে এবং দ্রুত রিপোর্ট দেবে।
সাংবাদিকরা এ তালিকায় আছেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের শাসন সবার জন্য সমান।
0 Comments