ঢাকা-১৭ আসনে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এছাড়া ভোটগ্রহণ চলাকালে তিনি ঢাকা-১৭ আসনের আরও কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনে যেতে পারেন বলেও জানা গেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এদিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের ভোটদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Post a Comment

0 Comments