সিবি ডেক্স: কক্সবাজার-১ আসনের পেকুয়া উপজেলার ৪৭টি ভোটকেন্দ্রের প্রাথমিক ভোট গণনার ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, এসব কেন্দ্রে ধানের শীষ প্রতীক মোট ৬৮,১১৫ ভোট পেয়েছে। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রাপ্ত ভোটের সংখ্যা ২৮,৪০৮। প্রাথমিক এই ফলাফলে পেকুয়া উপজেলার কেন্দ্রগুলোতে ধানের শীষ প্রতীক দাঁড়িপাল্লার তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
0 Comments