২০২৪ সালের বিক্ষোভে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হতে হবে বলে জোর দিয়ে মন্তব্য করেছেন রহমান। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করবেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, রহমানের মতে ২০২৪ সালের বিপ্লব প্রমাণ করেছে—যেসব সরকার জনগণের জন্য কার্যকর কোনো কর্মসূচি রাখে না, তাদের পরিণতি কী হতে পারে। তিনি বলেন, প্রতিশোধপরায়ণতা কখনোই কারও জন্য কল্যাণ বয়ে আনে না।
দেশে ফেরার পর থেকে রহমান মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা বক্তব্য দিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও এখনো অনেকে প্রকাশ্যে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ‘অফ দ্য রেকর্ড’ মন্তব্য করতেই আগ্রহী।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, পর্যবেক্ষকদের মতে লন্ডন থেকে ফিরে আসা এই রহমানকে আগের তুলনায় ভিন্ন ও পরিবর্তিত মনে হচ্ছে।
0 Comments