নোয়াখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় টিফিন বিরতির সময় পাঁচ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করা হয়। এরপর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments