সেলিনা হায়াৎ আইভীকে হত্যা মামলায় শোন অ্যারেস্ট

সিবি ডেক্স: থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে এভাবে গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আল মেহেদী। এর আগে আদালতের নির্দেশে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করতে থাকা সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ জানায়, আইভী বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন। এ হত্যা মামলায় প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণের ভিত্তিতে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর আগে ফতুল্লা ও সদর মডেল থানার পাঁচটি মামলায় তিনি জামিন পেলেও পরবর্তীতে উচ্চ আদালতে তা স্থগিত হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে আছেন।

Post a Comment

0 Comments